গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National জম্মু কাশ্মীরে রাজ্যসভা নির্বাচনে এনসি ৩, বিজেপি ১ 

    জম্মু কাশ্মীরে রাজ্যসভা নির্বাচনে এনসি ৩, বিজেপি ১ 

    0
    111
    ছবি সৌজন্যে : এক্স
    ৩৭০ ধারা প্রত্যাহারের পর শুক্রবার জম্মু কাশ্মীরে অনুষ্ঠিত প্রথম রাজ্যসভা নির্বাচনে ৪ আসনের মধ্যে ৩ আসনে জয়ী ফারুখ আবদুল্লার দল ন্যাশনাল কনফারেন্স।
    বাকি মাত্র একটি আসনেই জয় পেয়েছে বিজেপি। কেন্দ্রশাসিত অঞ্চলের শাসক দল ন্যাশনাল কনফারেন্স কুপওয়ারা থেকে তাদের দলের বরিষ্ঠ নেতা চৌধুরী মোহাম্মদ রমজান, প্রাক্তন বিধায়ক সাজাদ কিচলু এবং দলের কোষাধ্যক্ষ শাম্মী ওবেরয়কে রাজ্যসভায় পাঠাবে।
    চতুর্থ আসন থেকে বিজেপির  সৎপাল শর্মাকে রাজ্যসভায় পাঠানো হবে। মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্সের সহ -সভাপতি ওমর আবদুল্লাহ সকল বিজয়ীদের  অভিনন্দন জানিয়েছে।