গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home International ‘মুনলাইটিং’ এর অপরাধে নিউইয়র্কে গ্রেফতার ভারতীয় যুবক 

    ‘মুনলাইটিং’ এর অপরাধে নিউইয়র্কে গ্রেফতার ভারতীয় যুবক 

    0
    117
    ছবি সৌজন্যে : এক্স
    ‘মুনলাইটিং’ করে ৪৪ লক্ষ টাকা হাতানোর অভিযোগে নিউইয়র্কে ৩৯ বছরের ভারতীয় তথ্য প্রযুক্তি কর্মী মেহুল গোস্বামীকে গ্রেফতার করা হল।
    মেহুলের বিরুদ্ধে অভিযোগ , নিউইয়র্ক স্টেট অফিসে চাকরি করার পাশাপাশি ২০২২ সালের মার্চ মাস থেকে ‘গ্লোবাল ফাউন্ডারিস’ নামক সেমি কন্ডাক্টর সংস্থায় কর্মরত ছিলেন। একটি বেনামি ইমেল থেকে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে। জানা যাচ্ছে, অভিযুক্ত ভারতীয়কে মালটা টাউন আদালতে তোলা হয়েছে। তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে।
    ‘মুনলাইটিং’ তথ্যপ্রযুক্তি জগতে এটা খুবই পরিচিত শব্দ। নিজের শিফটের বাইরে অন্য সময়ে কিংবা সপ্তাহান্তে ছুটির দিনে অন্য সংস্থার হয়ে চাকরি করাকেই বলা হয় মুনলাইটিং। কারও বিরুদ্ধে এই অভিযোগ আনা হলে তাঁর চাকরি চলে যেতে পারে।