গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National বাংলাদেশ সীমান্তে কড়া নজরদারি, ৮০% বেড়া : নিত্যানন্দ

    বাংলাদেশ সীমান্তে কড়া নজরদারি, ৮০% বেড়া : নিত্যানন্দ

    0
    65
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    অনুপ্রবেশকারী রুখতে কড়া পদক্ষেপ করেছে কেন্দ্র সরকার। সংসদে তথ্য দিয়ে এমন দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই।

    অনুপ্রবেশ নিয়ে তৃণমূলের দুই সাংসদ জগদীশচন্দ্র বসুনিয়া এবং শর্মিলা সরকারের প্রশ্নে নিত্যানন্দ জানিয়েছেন, ২০১৪ সাল থেকে ভারত-চিন সীমান্তে কোনও অনুপ্রবেশের ঘটনা ঘটেনি। তবে বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার, নেপাল এবং ভুটান দিয়ে এখনও পর্যন্ত অনুপ্রবেশের কারণে ভারতের সীমান্তে নিরাপত্তা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছেন ২৩ হাজার ৯২৬ জন। লোকসভায় দেওয়া তথ্য অনুযায়ী, অনুপ্রবেশ সন্দেহে সবচেয়ে বেশি আটক হয়েছে ভারত-বাংলাদেশ সীমান্তে। তার পরেই রয়েছে মায়নমার সীমান্ত। এ ছাড়াও পাকিস্তান, নেপাল এবং ভুটান সীমান্ত দিয়েও অনুপ্রবেশের সংখ্যা নেহাত কম নয়। সংসদে নিত্যানন্দ জানিয়েছেন, ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার, নেপাল এবং ভুটান দিয়ে অনুপ্রবেশের কারণে গ্রেফতার হয়েছেন ২০ হাজার ৮০৬ জন। আর ২০২৫ সালে জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত গ্রেফতারির সংখ্যা ৩ হাজার ১২০ জন। কোন দেশের সীমান্তে কত অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছে, তার তথ্যও সংসদে দেওয়া হয়েছে। তথ্য অনুসারে, ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে সবচেয়ে অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। ১৮ হাজার ৮৫১ জনকে ভারত-বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের সন্দেহে গ্রেফতার করা হয়। ভারত-মায়নামার সীমান্তে ১ হাজার ১৬৫ জন, ভারত-পাকিস্তান সীমান্তে ৫৫৬ জন এবং ভারত-নেপাল-ভুটান সীমান্তে ২৩৪ জনকে ধরেছে নিরাপত্তাবাহিনী। তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে ঢোকার অভিযোগে গ্রেফতার হয়েছেন ২ হাজার ৫৫৬ জন।

    ভারত-পাকিস্তান ৪৯, ভারত-মায়ানমার ৪৩৭ এবং ভারত-নেপাল-ভুটান সীমান্তে ৭৮ অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছে।