গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Bankura রাজ্য সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত্যু চা বিক্রেতার 

    রাজ্য সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত্যু চা বিক্রেতার 

    0
    312
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বাঁকুড়ার বিষ্ণুপুরে ভগৎ সিং মোড়ে বিষ্ণুপুর-আরামবাগ ২ নম্বর রাজ্য সড়কের উপর ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে চা বিক্রেতার। পাশাপাশি গুরুতর জখম অবস্থায় আরও একজনকে উদ্ধার করা হয় । 
    আর এই ঘটনায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয় গোটা এলাকাজুড়ে।  জানা গিয়েছে, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন চা বিক্রেতা অভিজিৎ নন্দী, ওরফে বাহাদুর। ঠিক সেই সময় পেছন দিক থেকে আসা একটি বালিভর্তি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে সরাসরি চাপা দেয় বাহাদুরকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাহাদুরের। পাশাপাশি ওই একই রাস্তায় দাঁড়িয়ে থাকা আরও এক ব্যক্তিকেও চাপা দেয় এই বালি বোঝাই ডাম্পারটি। আর এরপরই গুরুতর জখম অবস্থায় ব্যক্তিটিকে উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা । আর এরপরই এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পরে।  তারা অভিযোগ করেন , ডাম্পারটিতে অতিরিক্ত বালি বোঝাই ছিল এবং চালক মদ্যপ অবস্থায় ছিলেন বলেই এমন দুর্ঘটনা ঘটে। এরপরই বিক্ষুব্ধ এলাকাবাসী রাস্তায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী।
    পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন তারা। পাশাপাশি, এই দুর্ঘটনা রাজ্য সড়কে বালির ডাম্পারের বেপরোয়া চলাচল ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠতে শুরু করেছে।