গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International পাকিস্তান ভ্রমণে সতর্কবার্তা মার্কিন নাগরিকদের

    পাকিস্তান ভ্রমণে সতর্কবার্তা মার্কিন নাগরিকদের

    0
    64
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
    পাকিস্তানে যাওয়ার ক্ষেত্রে ভাবনাচিন্তা করার জন্য আবার মার্কিন নাগরিকদের উদ্দেশে সতর্কবার্তা জারি করেছে ডোনাল্ড ট্রাম্পের সরকার। কয়েকটি জায়গা উল্লেখ করে সেখানে একেবারেই না-যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
    সতর্কবার্তায় বলা হয়েছে, সেখানে পর্যটক এবং বিদেশিদের উপরেও যখন-তখন হামলা হয়। অপহরণ করা হয়। এই পরিস্থিতিতে কোনও মার্কিম নাগরিকের পাকিস্তানে যাওয়ার পরিকল্পনা থাকলে তা দ্বিতীয় বার বিবেচনা করতে বলেছে ট্রাম্প সরকার।
    সতর্কবার্তায় বলা হয়েছে, অপরাধ, সামাজিক অস্থিরতা, সন্ত্রাসবাদ এবং অপহরণের ঝুঁকির কারণে ভ্রমণকারীদের দেশটি পাকিস্তান সফরের আগে দু’বার ভাবা উচিত। আফগান সীমান্তবর্তী খাইবার-পাখতুনখোয়া প্রদেশকে লেভেল-৪ অতি ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করে সেখানে কোনও অবস্থাতেই না যেতে বলা হয়েছে মার্কিন নাগরিকদের।