গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International দুষ্কৃতী হামলায় নাইজেরিয়ায় মৃত ৫০ জন

    দুষ্কৃতী হামলায় নাইজেরিয়ায় মৃত ৫০ জন

    0
    35
    ছবি সৌজন্যে : এক্স
    দুষ্কৃতী হামলায় নাইজেরিয়ায় মৃত ৫০ জন। জানা যাচ্ছে , বৃহস্পতিবার থেকে শুক্রবার ভোর পর্যন্ত টানা হামলা হয় নাইজেরিয়ার উত্তর-পশ্চিমে জামফারা স্টেটে।
    পাশাপাশি, দুষ্কৃতীরা বহু শিশু এবং মহিলাকে অপহরণ করে নিয়ে গিয়েছে। জ্বালিয়ে দেওয়া হয়েছে ঘরবাড়ি। বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ টুনগান দুতসে গ্রামে বিকেল পাঁচটা নাগাদ হামলা শুরু করে সশস্ত্র জঙ্গিরা। শুক্রবার ভোর সাড়ে তিনটে পর্যন্ত চলে হামলা। গ্রামবাসীদের উপরে নির্বিচারে গুলি চালায় দুষ্কৃতীরা। বহু বাড়িতেও আগুন লাগিয়ে দেয় তারা।
    শুধু টুনগান দুতসে গ্রামে নয়, জামফারা স্টেটের একাধিক জায়গায় হামলা চালায় দুষ্কৃতীরা। যদিও এই ঘটনায় কে বা কারা জড়িত তা এখনও জানা যায়নি। মৃতের সংখ্যা  আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। ঠিক কতজনকে অপহরণ করা হয়েছে, তাও এখনও স্পষ্ট নয়। নিখোঁজদের খোঁজে তল্লাশি শুরু করেছে প্রশাসন।