গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National ‘রাহুল গান্ধী রাজার বেটা’, তোপ কঙ্গনার

    ‘রাহুল গান্ধী রাজার বেটা’, তোপ কঙ্গনার

    0
    42
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    রাহুল গান্ধী রাজার বেটা। কংগ্রেস যদি নিজেকে বাঁচাতে চায়, তাহলে তাদের বিকল্প মুখের সন্ধান করতে হবে। কংগ্রেস সাংসদকে এই ভাষাতেই তোপ দেগেছেন অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত।
    লোকসভার বিরোধী দলনেতাকে তুলোধনা করে তিনি বলেছেন, রাজার বেটা সবসময় তাঁর প্রতি সবার মনোযোগ আকর্ষণ করতে চান। কিন্তু  কঙ্গনা রানাউত মনে করেন  রাহুল গান্ধী অসভ্য।
    সংসদে তাঁর ব্যবহার অত্যন্ত খারাপ। বিজেপি সাংসদ কঙ্গনার অভিযোগ রাহুল গান্ধী দেশের জন্য বিপজ্জনক। বিশ্বমঞ্চেও তিনি  ভারত সম্পর্কে খারাপ কথা বলেন। দেশ এবং দেশের অর্থনীতিকে ধ্বংস করার চেষ্টা করছেন তিনি।  রাহুল গান্ধী ভারত-বিরোধী শক্তিগুলির হাতের পুতুল,অভিযোগ করেছেন অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত ।