গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home National কেজরিদের বিরুদ্ধে হাইকোর্টে যাচ্ছে সিবিআই

    কেজরিদের বিরুদ্ধে হাইকোর্টে যাচ্ছে সিবিআই

    0
    30
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    নিম্ন আদালতে স্বস্তি পেলেও আবগারি মামলায় অরবিন্দ কেজরিওয়ালদের উদ্বেগ এখনও কাটেনি। বেকসুর খালাস-এর রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এবার আবগারি মামলায় দিল্লি দ্বারস্থ হচ্ছে সিবিআই।
    কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্র মারফৎ এমনটাই দাবি করেছে সংবাদ সংস্থা। সিবিআই মনে করছে, নিম্ন আদালতে এই মামলার কিছু দিক হয়ত উপেক্ষা করা হয়েছে। শুক্রবার আবগারি দুর্নীতির মামলায় দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল , মণীশ সিসোদিয়া-সহ মোট ২১ জনকে বেকসুর খালাস করেছে নিম্ন আদালত।
    এই রায় প্রকাশ্যে আসার পরই রাজনৈতিক তরজা চরম আকার নিয়েছে। বিরোধী শিবিরের অভিযোগ, এজেন্সিকে ব্যবহার করে মোদি সরকারের রাজনৈতিক ষড়যন্ত্র আরও একবার সামনে এনে দিয়েছে এই রায়। তবে সিবিআই মনে করছে, এই মামলায় আদালত হয় কিছু দিক পুরোপুরি উপেক্ষা করেছে, নাহলে সঠিকভাবে বিবেচনা করা হয়নি। যার জেরেই এবার দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হচ্ছে তারা।