গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Entertainment মেহেন্দির রঙে রঙিন দেব-রুক্মিণী

    মেহেন্দির রঙে রঙিন দেব-রুক্মিণী

    0
    29
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    অভিনেতা দেব এবং অভিনেত্রী রুক্মিণী মৈত্রর সম্পর্ক বরাবরই আলোচনায়। এক দশকেরও বেশি সময় ধরে তাদের ঘনিষ্ঠতা টলিপাড়ায় একরকম ওপেন সিক্রেট।

    তবে এবার সেই সম্পর্ক যেন নতুন মোড় নিচ্ছে। সোশ্যাল মিডিয়ায় দেবের শেয়ার করা কিছু ছবি ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা। ছবিতে দেখা যাচ্ছে, মেহেন্দি উৎসবে মেতে উঠেছেন এই তারকা জুটি। শুধু তাই নয়, দেবের হাতে স্পষ্ট করে লেখা রুক্মিণীর নাম, যা আরো বাড়িয়ে দিয়েছে বিয়ের গুঞ্জন। মুহূর্তগুলোতে ধরা পড়েছে তাদের মিষ্টি রসায়ন। চোখের ভাষা, খুনসুটি আর স্বতঃস্ফূর্ত হাসিতে ভরপুর সেই ফ্রেমগুলো যেন বলছে অনেক না বলা কথা। স্বাভাবিকভাবেই ফ্যান ফলোয়ারদের মনে প্রশ্ন—তবে কি সত্যিই বিয়ের পথে হাঁটছেন তারা? কেউ কেউ তো ইতিমধ্যেই আগাম শুভেচ্ছা জানাতেও শুরু করেছেন।

    এর আগে রুক্মিণী মজা করে জানিয়েছিলেন, দেব যখন প্রথম তার বাবার সঙ্গে দেখা করতে যান, তখন নিজেকে ইঞ্জিনিয়ার হিসেবে পরিচয় দিয়েছিলেন,আর অভিনয় ও রাজনীতিকে বলেছিলেন একটু-আধটু কাজ। সব মিলিয়ে, মেহেন্দির এই রঙ কি সত্যিই বিয়ের ইঙ্গিত,নাকি শুধুই কোনো শুটিংয়ের অংশ? সেটাই এখন দেখার অপেক্ষা।