গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National প্রত্যেকের জন্য দু’মাসের জ্বালানি মজুত : কেন্দ্র

    প্রত্যেকের জন্য দু’মাসের জ্বালানি মজুত : কেন্দ্র

    0
    26
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি চললেও ভারতের জ্বালানি সরবরাহ পুরোপুরি নিয়ন্ত্রণে আছে, আশ্বস্ত করেছে কেন্দ্র সরকার। সরকারের তরফে জানানো হয়েছে, দেশে পেট্রল, ডিজেল বা এলপিজি-র কোনও ঘাটতি নেই; বরং আগামী দুই মাসের জন্য পর্যাপ্ত মজুত রয়েছে।
    সোশ্যাল মিডিয়ায় ছড়ানো গুজব নিয়ে আতঙ্কিত না হওয়ারও অনুরোধ জানিয়েছে পেট্রোলিয়াম মন্ত্রক। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী, তেল বিপণন সংস্থাগুলো আগাম আমদানির চুক্তি করে রেখেছে, ফলে দেশের জোগানে কোনও ফাঁক নেই।
    হরমুজ প্রণালী নিয়ে উদ্বেগ থাকলেও, ৪০টিরও বেশি দেশের কাছ থেকে অপরিশোধিত তেল পাওয়া যাচ্ছে। অন্য অঞ্চলের বাড়তি সরবরাহে কোনও জট সৃষ্টি হয়নি। দেশের রিফাইনারিগুলো ১০০ শতাংশ চালু আছে।