গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Entertainment সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন অভিনেত্রী

    সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন অভিনেত্রী

    0
    26
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    মাত্র ৩০ বছর বয়সে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মডেল ও অভিনেত্রী হর্ষিল কালিয়া। জয়পুরে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটেছে।

    পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১১টা নাগাদ জয়পুরের মানসরোবর এলাকার শিপরা পথ রোডে নগর নিগম অফিসের কাছে এই দুর্ঘটনা ঘটে। হর্ষিল তার ওয়াগন-আর গাড়িটি চালিয়ে কাজ শেষে বাড়ি ফিরছিলেন।একটি মোড় ঘোরার সময় দ্রুতগতির গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা দিয়ে উল্টে যায়।সিসিটিভি ফুটেজে দেখা গেছে, প্রচণ্ড গতিতে থাকা গাড়িটি ডিভাইডারে আছড়ে পড়লে হর্ষিল মাথায় মারাত্মক আঘাত পান। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।উল্লেখ্য,হর্ষিল কালিয়া ছিলেন একাধারে অভিনেত্রী, মডেল এবং প্রাক্তন সংবাদ উপস্থাপিকা।শিক্ষাজীবনে তিনি আইআইএস ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে পড়াশোনা করেন। এ ছাড়া ভাতখণ্ডে বিশ্ববিদ্যালয় থেকে কত্থক নৃত্যে তালিম নিয়েছিলেন হর্ষিল কালিয়া।এরপর বাবার পথ অনুসরণ করে হর্ষিল তার ক্যারিয়ার শুরু করেন একজন টেলিভিশন সংবাদ উপস্থাপিকা হিসেবে।অন্যদিকে অভিনয়জীবনে তিনি জিও-হটস্টারের ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজ ক্রাইম নেক্সট ডোর-এ অভিনয় করে পরিচিতি পান।

    এছাড়া হাট পাগলি-সহ বেশ কিছু জনপ্রিয় রাজস্থানি ও হিন্দি মিউজিক ভিডিওতে তাকে দেখা গেছে।মডেলিং ক্যারিয়ারে ২০২১ সালে মিস ডিভা রাজস্থান প্রতিযোগিতায় তিনি ফার্স্ট রানার-আপ হয়েছিলেন এবং মিস পিঙ্ক সিটি’র ফাইনালিস্ট ছিলেন।