গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata উত্তরে মনোনয়ন শশী-কুণালদের, জেলায়ও 

    উত্তরে মনোনয়ন শশী-কুণালদের, জেলায়ও 

    0
    18
    ছবি সৌজন্যে : নিজস্ব

    কচুবেড়িয়া থেকে ভেসেলে রওনা শাসক ও বিরোধী প্রার্থীর, জয় বাংলা–জয় শ্রীরাম ধ্বনিতে মুখর নদীপথ। বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে মনোনয়ন পত্র পেশ করেছেন শ্যামপুকুরের তৃণমূল প্রার্থী তথা বিদায়ী মন্ত্রী শশী পাঁজা।

    একটি হুড খোলা গাড়িতে চড়ে মনোনয়ন জমা দিতে যান শশী পাঁজা৷ শশী পাঁজা বলেছেন, বাবার কথা মনে পড়ছে৷  একইভাবে সকালেই ঢাক বাজিয়ে, ব্যান্ড পার্টি সহযোগে মিছিল করে মনোনয় জমা দিয়েছেন বেলেঘাটা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ। অন্যদিকে, কলকাতা বন্দর কেন্দ্রের তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম সোমবার আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে নিজের মনোনয়নপত্র জমা দিতে চলেছেন। তিনি এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস-এর প্রার্থী। কিন্তু তাঁর বিরুদ্ধে বিজেপি কাকে প্রার্থী করবে, তা এখনও স্পষ্ট নয়। সোমবার বিধাননগর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে বেলায় সল্টলেকে উন্নয়ন ভবন থেকে বর্ণাঢ্য মিছিল করে মহকুমা শাসকের দফতরে সুজিত বসু মনোনয়ন পত্র জমা দিয়েছেন। একইভাবে উত্তর ২৪ পরগনার হাবড়ার জেলাশাসকের দফতরে মনোনয়ন জমা দিয়েছেন তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক। সোমবার তৃণমূল ও বিজেপি উভয় পক্ষের প্রার্থীরা মনোনয়ন জমা দিতে উপস্থিত হন বারাসাত জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়-এ। মনোনয়ন জমা দিয়ে বাইরে বেরোতেই নারায়ণ গোস্বামী দেগঙ্গার বিজেপি প্রার্থীকে জড়িয়ে ধরে সৌজন্য বিনিময় করেন। নমিনেশন জমা দেওয়ার পূর্বে দক্ষিণেশ্বর মা ভবতারিণীর মায়ের সাথে দেখা করেছেন মদন মিত্র। এরপরই বারাকপুর এসডিও অফিসে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।  এদিকে, বেহালা পশ্চিমের তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায় মনোনয়ন পত্র জমা করেছেন। মনোনয়ন জমা দিতে এসে সৌজন্যে দেখিয়েছেন বিদায়ী মন্ত্রী অরূপ রায়। তার প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী বিপ্লব মন্ডলকে জেলা শাসকের অফিসে দেখতে পেয়ে তার সঙ্গে করমর্দন করেন।

    তৃণমূল প্রার্থী অরূপ রায়ের বক্তব্য রাজনীতি রাজনীতির জায়গায়। ব্যক্তিগত সম্পর্ক আলাদা।