গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Sports গেইলের রেকর্ড ভাঙলেন বাবর আজম

    গেইলের রেকর্ড ভাঙলেন বাবর আজম

    0
    29
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন পাকিস্তানের তারকা ব্যাটসম্যান বাবর আজম। সবচেয়ে কম ইনিংসে ১২ হাজার রান পূর্ণ করে ভেঙে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিস গেইলের দীর্ঘদিনের রেকর্ড।

    করাচিতে অনুষ্ঠিত পাকিস্তান সুপার লিগ,পিএসএল ম্যাচে এই মাইলফলক স্পর্শ করেছেন বাবর। ম্যাচের আগে তার প্রয়োজন ছিল মাত্র ১৩ রান, যা তিনি দ্রুতই পূরণ করেন একটি ছক্কার মাধ্যমে।এর ফলে তিনি ৩৩৮ ইনিংসেই ১২ হাজার রানে পৌঁছে যান, যা টি-টোয়েন্টি ইতিহাসে দ্রুততম। এর আগে এই রেকর্ডটি ছিল গেইলের দখলে।৩৪৩ ইনিংসে এই কীর্তি গড়েছিলেন তিনি।

     এই কীর্তির মাধ্যমে বাবর আজম টি-টোয়েন্টি ক্রিকেটে ১২ হাজার বা তার বেশি রান করা ব্যাটসম্যানদের তালিকায় নিজের জায়গা পাকা করেছেন।একই তালিকায় রয়েছেন বিরাট কোহলি, কাইরন পোলার্ড, ডেভিড ওয়ার্নারদের মতো তারকারা।