
প্রথম একাদশে এখন আর নিয়মিত জায়গা মেলে না। সিজন শেষে চুক্তির মেয়াদও শেষ। সব মিলিয়ে শেষের ডাক শুনতে পাচ্ছিলেন অ্যান্ডি রবার্টসন।
সেই ডাকেই তিনি সাড়া দিলেন। এই সিজন শেষেই লিভারপুল ছাড়বেন স্কটিশ ডিফেন্ডার। ক্লাবের বিদায়ী বিবৃতিতে তাকে বলা হয়েছে সত্যিকারের কিংবদন্তি।জানুয়ারির দলবদলে তিনি টটেনহ্যাম হটস্পারে পাড়ি জমাতে পারেন বলে খবর প্রকাশিত হয়েছিল বিভিন্ন সংবাদমাধ্যমে। তবে শেষ পর্যন্ত লিভারপুলের রক্ষণভাগে চোটসমস্যার কারণে তিনি অ্যানফিল্ডেই রয়ে যান।এবার প্রিয় আঙিনা ছেড়ে যাচ্ছেন তিনি, জানানো হয়েছে ক্লাবের পক্ষ থেকে বিবৃতিতে।অ্যানফিল্ডে দারুণ সফল ৯টি সিজন কাটানোর পর স্কটল্যান্ডের অধিনায়ক এই গ্রীষ্মে তার চুক্তির মেয়াদ শেষে ক্লাব ছেড়ে যাবেন। বিদায় নেবেন তিনি সত্যিকারের কিংবদন্তি হিসেবেই।উল্লেখ্য, এখনও পর্যন্ত ৩৭৩ ম্যাচ খেলেছেন অ্যান্ডি রবার্টসন এবং সাম্প্রতিক বছরগুলোর ক্লাবের সাফল্যে মৌলিক ভূমিকা পালন করে তিনি বিদায় নিচ্ছেন লিভারপুলের একজন সত্যিকারের কিংবদন্তি হিসেবেই।অন্যদিকে,২০১৭ সালে হাল সিটি থেকে রবার্টসনকে ৮০ লাখ পাউন্ডে দলে আনে লিভারপুল। নতুন ক্লাবে অভিষেক ম্যাচেই ম্যান অব দা ম্যাচ হন তিনি।তার পরও শুরুর দিকে ইয়ুর্গেন ক্লপের দলে জায়গ পেতে লড়তে হয় তাকে।
তবে একটা সময়ে তিনি হয়ে ওঠেন দলের প্রধান লেফট-ব্যাক। এই ক্লাবে ৯ বছরের পথচলায় তিনি জিতেছেন দুটি প্রিমিয়ার লিগ, দুটি লিগ কাপ, একটি করে চ্যাম্পিয়ন্স লিগ, ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপ, এফএ কাপ ও কমিউনিটি শিল্ড।









