গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International মিনাবের স্কুলে মার্কিন হামলার স্মৃতি বয়ে নিয়ে গেল ইরান 

    মিনাবের স্কুলে মার্কিন হামলার স্মৃতি বয়ে নিয়ে গেল ইরান 

    0
    13
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
    মিনাবের স্কুলে মার্কিন হামলার স্মৃতি শান্তিবৈঠকে বয়ে নিয়ে গেল ইরান। বিমানের ফাঁকা আসনে পরপর সাজিয়ে রাখা রক্তমাখা স্কুলব্যাগ। আর প্রতিটি ব্যাগের উপর ছোট ছোট স্কুলপড়ুয়াদের ছবি। বিমানে এভাবেই মিনাবের স্মৃতি পাকিস্তানে নিয়ে গেল ইরান।
    সেখানে দু’দেশের মধ্যে শান্তিবৈঠক হওয়ার কথা। তার আগে ইরানের স্পিকার মহম্মদ বাঘের কালিবাফ মিনাবের স্কুলে মার্কিন এবং ইজরায়েল বাহিনীর যৌথ হামলার স্মৃতি উস্কে দিলেন। এক্স হ্যান্ডলে পোস্ট করে ইরানের স্পিকার লেখেন, বিমানে এরাই আমার সঙ্গী। #মিনাব ১৬৮। অর্থাৎ মার্কিন এবং ইজরায়েলের হামলায় যে ১৬৮ জনের মৃত্যু হয়েছে পোস্টে ওই সংখ্যা উল্লেখ করে তাই বোঝাতে চেয়েছেন কালিবাফ। ছবিতে পড়ুয়াদের রক্তমাখা ব্যাগের দিকে একদৃষ্টে তাকিয়ে থাকতে দেখা যায় তাকে। পাকিস্তানে ইতিমধ্যেই ইরানের ৭০ জনের প্রতিনিধি দল পৌঁছে গিয়েছে। তারা এই শান্তিবৈঠকের নাম দিয়েছে মিনাব ১৬৮।