গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home International হরমুজ পার ‘জগ বিক্রম’ ভারতীয় এলপিজি জাহাজের

    হরমুজ পার ‘জগ বিক্রম’ ভারতীয় এলপিজি জাহাজের

    0
    12
    ছবি সৌজন্যে : এক্স

    শুক্রবার রাত থেকে শনিবার ভোরের মধ্যে এলপিজি ট্যাঙ্কার জগ বিক্রম হরমুজ পার করেছে। ইরান-আমেরিকার দুই সপ্তাহের যুদ্ধ বিরতির মধ্যে এটিই প্রথম ভারতীয় জাহাজ, যা হরমুজ পার করেছে। এই নিয়ে ৯টি ভারতীয় জাহাজ হরমুজ পার করেছে বলে জানা গিয়েছে।

    এছাড়া, অন্তত আরও ১৫টি ভারতীয় জাহাজ হরমুজ প্রণালীতে আটকে রয়েছে। আগামী দিনে একই পথে ভারতে জাহাজ আসার কথা রয়েছে। জানা গিয়েছে, জগ বিক্রম-এ প্রায় ২০ হাজার টন এলপিজি রয়েছে।

    ট্যাঙ্কারটি একটি মাঝারি আকারের এলপিজিবাহী। মুম্বইয়ের একটি শিপিং কোম্পানির মালিকানাধীন এই জাহাজ। সূত্রের দাবি, জগ বিক্রম এক সপ্তাহেরও বেশি সময় ধরে হরমুজ পারাপারের অনুমতির অপেক্ষায় ছিল। ৩ এপ্রিল এক সংবাদমাধ্যমর রিপোর্ট জানিয়েছিল, এলপিজি ট্যাঙ্কার গ্রিন আশা এবং জগ বিক্রম কয়েক দিনের মধ্যেই হরমুজ পার করে ভারতে আসবে।