গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National ভারতের চিজ বিশ্বমঞ্চে ছাপ ফেলছে : মোদী

    ভারতের চিজ বিশ্বমঞ্চে ছাপ ফেলছে : মোদী

    0
    16
    ছবি সৌজন্যে : এক্স
    ভারতের দুগ্ধশিল্প আন্তর্জাতিক স্তরে দ্রুত এগোচ্ছে এবং ভারতীয় চিজ বিশ্বজুড়ে জনপ্রিয়তা পাচ্ছে—এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
    মাসিক রেডিও অনুষ্ঠান মন কি বাত-এ প্রধানমন্ত্রী বলেছেন, দেশে খাদ্যসংস্কৃতি শুধু স্বাদের মধ্যে সীমাবদ্ধ নয়। ভারতীয় চিজ সেই ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। ব্রাজিলে আয়োজিত একটি আন্তর্জাতিক চিজ প্রতিযোগিতায় ভারতের দুটি চিজ ব্র্যান্ড সম্মানজনক পুরস্কার পেয়েছে, যা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচিত হয়েছে। তিনি বলেছেন, দুগ্ধশিল্পে এখন বড় পরিবর্তন আসছে। ভ্যালু অ্যাডিশনের মাধ্যমে ঐতিহ্যবাহী স্বাদ নতুন পরিচিতি পাচ্ছে। আজ ভারতীয় চিজ বিশ্বে নিজের জায়গা করে নিচ্ছে। প্রাতঃরাশ থেকে রাতের খাবার—সব জায়গাতেই ভারতের স্বাদ পৌঁছে যাচ্ছে। ভারতের বিভিন্ন প্রান্তের বিশেষ চিজের উদাহরণ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, জম্মু ও কাশ্মীরের কালারি চীজ, যা কাশ্মীরের মোৎজারেলা নামে পরিচিত, বহু প্রজন্ম ধরে গুজ্জর-বাকারওয়াল সম্প্রদায় তৈরি করে আসছে।
    তিনি আরও উল্লেখ করেন ছুরপি—যা সিকিম, অরুণাচল প্রদেশ ও লাদাখে ইয়াকের দুধ থেকে তৈরি হয়। এছাড়া মহারাষ্ট্র ও গুজরাটের টপলি নু পনির বা সুরতি চিজ-এর কথাও উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী।