গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Birbhum নানুরে বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর, অশান্তি দিকে দিকে

    নানুরে বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর, অশান্তি দিকে দিকে

    0
    11
    ছবি সৌজন্যে : নিজস্ব

    দ্বিতীয় দফার আগে দিকে দিকে অশান্তি। নানুরের বিজেপি প্রার্থী খোকন দাসের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বোলপুরে স্ট্রংরুম পরিদর্শন করতে গিয়েছিলেন নানুরের বিজেপি প্রার্থী খোকন দাস।

    অভিযোগ তাকে সেখান থেকে জোর করে চলে যেতে বলেন বোলপুর থানার আইসি সুদীপ্ত মুখার্জি। পরে বোলপুর চিত্রা মোড়ের কাছে নানুরের তৃণমূল প্রার্থী বিধানচন্দ্র মাজি সহ অন্যান্য তৃণমূল কর্মীরা খোকন দাসের গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ। তাঁকে মেরে ফেলার চেষ্টা করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে বিজেপি কর্মীরা গেলে তৃণমূলের সঙ্গে বচসা বাধে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে গোসাবায় বিজেপি কর্মীকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় বিজেপি কর্মী সনাতন গায়েনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে মগরাহাট পশ্চিম বিধানসভার রঙিলাবাদে বিজেপি কর্মীর বাড়িতে বাইক বাহিনী হামলা চালিয়েছে বলে অভিযোগ। মহিলাদের মাথায় রিভলবার ঠেকিয়ে বিজেপি কর্মী সভ হালদারকে মারধর করা হয় বলে অভিযোগ। গলার হার, মোবাইল ছিনিয়ে পালানোর সয় গ্রামবাসীরা তাড়া করলে ২টো বাইক ফেলে পালায় দুষ্কৃতীরা। শনিবার রাতে উত্তপ্ত হয়ে ওঠে দেগঙ্গাও। তৃণমূলের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ করেছে আইএসএফ। নওশাদ সিদ্দিকির রোড শোয়ের পর তৃণমূল কর্মীরা হামলা চালায়, নওশাদ সিদ্দিকির ওপরও হামলার চেষ্টা হয় বলে অভিযোগ। ঘটনার প্রতিবাদে টায়ার জ্বালিয়ে বেড়াচাঁপা-হাড়োয়া রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় আইএসএফ কর্মী সমর্থকরা।