গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Technology থ্রেডস-এ নতুন ফিচার ‘লাইভ চ্যাটস’

    থ্রেডস-এ নতুন ফিচার ‘লাইভ চ্যাটস’

    0
    17
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    লাইভ ইভেন্ট নিয়ে রিয়াল-টাইমে আলোচনার সুবিধার্থে থ্রেডস প্ল্যাটফর্মে নতুন ফিচার চালু করেছে মেটা।লাইভ চ্যাটস নামের এ ফিচারের মাধ্যমে ইউজাররা নির্দিষ্ট কমিউনিটিতে অ্যাড হয়ে সরাসরি আড্ডা দেওয়ার এবং বিভিন্ন বিষয়ে মতামত প্রকাশের সুযোগ পাবেন।

    উল্লেখ্য থ্রেডসে কমিউনিটি ফিচারটি গত বছর চালু করেছিল সোশ্যাল মিডিয়া জায়ান্টটি।এ নতুন ফিচারটি অনেকটা ইনস্টাগ্রামের ব্রডকাস্ট চ্যানেলের মতো মনে হলেও এ চ্যানেলে কেবল একতরফা মেসেজ পাঠানো যায়। তবে,লাইভ চ্যাটস-এ নির্দিষ্ট কিছু কনটেন্ট নির্মাতা, কমিউনিটি চ্যাম্পিয়ন ও মিডিয়া ব্যক্তিত্বরা এসব সেশন আয়োজন করতে পারবেন।একবার চ্যাটিং শুরু বা নির্ধারিত হয়ে গেলে হোস্ট ঠিক করবেন কারা সেখানে অংশ নিতে পারবেন।এরপর তিনি লিংকটি সবার জন্য শেয়ার করবেন।লাইভ চ্যাটস-এ টেক্সট মেসেজের পাশাপাশি ছবি, ভিডিও, লিংক ও ইমোজি রিঅ্যাকশন পোস্ট করা যাবে। কোনো লাইভ চ্যাটিংয়ে সদস্য সংখ্যা পূর্ণ হয়ে যাওয়ার কারণে কেউ যদি মেসেজ পাঠাতে না পারেন তবে তারা শুধু তা দেখতে পারবেন।অন্যদের মেসেজে রিঅ্যাকশন এবং ভোটও দেওয়া যাবে। লাইভ চ্যাটিং শেষ হয়ে যাওয়ার পরও তা দেখার সুযোগ থাকবে এবং এতে অ্যাড দেওয়ার জন্য ইউজারকে কোনো কমিউনিটির সদস্য হতে হবে না।

    এ ফিচারটি ,প্লে-অফ চলাকালীন এনবিএথ্রেডস কমিউনিটিতে প্রথম চালু করেছিল মেটা। যেখানে হোস্ট হিসেবে মালিকা অ্যান্ড্রুস, র‍্যাচেল নিকোলস, ট্রিস্টা ক্রিক, ডেভিড রাশিং ও লেক্সিস মিকেন্সের নাম উঠে এসেছে।