
বর্তমানে গুগলের এআই ওভারভিউ সুবিধার মাধ্যমে সার্চ ফলাফলের শুরুতেই সংক্ষিপ্ত তথ্য দেখা যায়। এতে আলাদা করে কোনো ওয়েবসাইটে না ঢুকেই প্রয়োজনীয় অনেক তথ্য জানা সম্ভব হয়।
এই এআই–ভিত্তিক সুবিধাটি ইউজারদের মধ্যে দ্রুত জনপ্রিয় হওয়ায় এবার গুগল জিমেলেও এআই ওভারভিউ চালু করতে যাচ্ছে।গুগলের জানা মতে, কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নতির সঙ্গে সঙ্গে অনলাইনে তথ্য খোঁজার ধরনও বদলে যাচ্ছে। জিমেলে এআই ওভারভিউ সুবিধা চালু হলে ইনবক্সে থাকা ই–মেইলগুলোর গুরুত্বপূর্ণ তথ্য এআইয়ের মাধ্যমে সংক্ষেপে দেখা যাবে। এতে জিমেল ইউজাররা সহজেই প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ ই–মেইল শনাক্ত করতে পারবেন এবং অল্প সময়ে দরকারি তথ্য পেয়ে যাবেন।এই সুবিধা ব্যবহার করে জিমেলের সার্চ অপশনে প্রশ্ন করলেও উত্তর পাওয়া যাবে। ইউজারের প্রশ্ন বুঝে জিমেল একাধিক ই–মেল ও কথোপকথন থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে তাৎক্ষণিক একটি সারাংশ দেখাবে। ফলে জিমেলে সার্চ ফলাফল আরও প্রাসঙ্গিক ও কার্যকর হবে বলে জানিয়েছে গুগল।
প্রাথমিকভাবে জিমেলের এআই ওভারভিউ সুবিধা গুগল ওয়ার্কপ্লেস ইউজারদের জন্য চালু করা হবে।তবে এটি ব্যবহার করতে হলে জেমিনাই ফর ওয়ার্কপ্লেসসহ গুগল ওয়ার্কপ্লেসের স্মার্ট ফিচারগুলো আগে থেকেই সক্রিয় থাকতে হবে।









