গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International রোহিঙ্গাদের জন্য নতুন তহবিলের দাবি আমেরিকার

    রোহিঙ্গাদের জন্য নতুন তহবিলের দাবি আমেরিকার

    0
    94
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    রোহিঙ্গা শরণার্থীদের জন্য নতুন আন্তর্জাতিক তহবিলের দাবি তুলেছে আমেরিকা। দেশটির বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দাবি করেছে,তারা বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থীদের জন্য অংশীদার দেশগুলোর কাছ থেকে উল্লেখযোগ্য আর্থিক সহায়তার প্রতিশ্রুতি আদায় করেছে।

    তবে সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকার পররাষ্ট্র সহায়তা কমিয়ে দেওয়ার ফলে এই নির্যাতিত জনগোষ্ঠীর সংকট আরও বেড়েছে। আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নথি অনুযায়ী, শুধু সেপ্টেম্বর মাসেই অংশীদার দেশগুলো থেকে ৬৪.৬ মিলিয়ন ডলারের সহায়তা প্রতিশ্রুতি পাওয়া গেছে। মন্ত্রণালয় একে ট্রাম্প প্রশাসনের বিশ্বজুড়ে মানবিক সংকটে অন্য দেশগুলোর সঙ্গে দায়িত্ব ভাগ করে নেওয়ার গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে বর্ণনা করেছে। মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ১১টি দেশ- যার মধ্যে রয়েছে- ব্রিটেন, বাংলাদেশ, জাপান, কাতার, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও নেদারল্যান্ডস- ২০২৫ সালে ট্রাম্প প্রশাসনের অধীনে রোহিঙ্গাদের জন্য সহায়তা বাইডেন প্রশাসনের শেষ বছরের তুলনায় ১০ শতাংশের বেশি বৃদ্ধি করেছে।তবে এই দেশগুলোর সহায়তা বৃদ্ধিতে ট্রাম্প প্রশাসনের প্রভাব কতটা ছিল তা স্পষ্ট নয়। ট্রাম্প প্রশাসন নিজেও সেপ্টেম্বরে রোহিঙ্গা শরণার্থীদের জন্য নতুন তহবিলের প্রতিশ্রুতি দিয়েছে। মার্চে ঘোষিত ৭৩ মিলিয়ন ডলার সহায়তার পাশাপাশি আরও ৬০ মিলিয়ন ডলার যোগ করা হবে বলে জানানো হয়েছে।

    তুলনামূলকভাবে, বাইডেন প্রশাসনের শেষ বছর ২০২৪ সালে আমেরিকা রোহিঙ্গাদের জন্য ৩০০ মিলিয়ন ডলারের কিছু বেশি অর্থ সহায়তা দেয়। যা সেই বছরের মোট আন্তর্জাতিক সহায়তার ৫০ শতাংশেরও বেশি।