
কিংবদন্তি নাট্যব্যক্তিত্ব বাদল সরকার। ভারতীয় নাট্যজগতে তাঁর অবদান অনস্বীকার্য। তাঁরা বিভিন্ন কালজয়ী নাটকে আজও মুগ্ধ নাট্যপ্রেমীরা। বাংলা তথা ভারতীয় নাট্যজগতে তিনি নিয়ে এসেছিলেন অন্য এক জোয়ার। আর তাই তাঁর পরবর্তী প্রজন্মের পরিচালকেরাও বড়পর্দায় কাজের ক্ষেত্রেও তাঁর উপর অগাধ আস্থা রাখতে শুরু করেছেন।
এবার ফের সেলুলয়েডে বাদল সরকারের নাটক।চলতি বছরে কিংবদন্তি নাট্যকারের জন্মশতবর্ষ। সেই উপলক্ষে তাঁরই কাজের হাত ধরে তাঁকে শ্রদ্ধা জানাতে চলেছেন পরিচালক শেখর দাস। বাদল সরকারের পাগলা ঘোড়াকে তিনি নিয়ে আসছেন রুপোলি পর্দায়। নতুন ছবি নিয়ে পরিচালক বলেছেন, এই কাজটা করার তাঁর বহুদিনের ইচ্ছে। বাদল সরকার বেশ কিছু নাটক লিখেছিলেন সিনেমার স্মৃতিতে।বিদেশে থাকতে উনি প্রচুর সিনেমা দেখতেন। তখনই সেই নাটকগুলি লিখেছিলেন। পরিচালক শেখর দাস নিজেও একসময় চুটিয়ে নাটক করেছেন। যদিও এখন আর মঞ্চে অভিনয় করা হয়ে ওঠে না। বর্তমানে একজন চিত্রপরিচালক হিসাবে দেখতে চাইছেন বাদল সরকারের নাটকের মধ্যে সিনেম্যাটিক এলিমেন্ট আছে কিনা।শেখর দাসের পরিচালনায় এই ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন গার্গী রায়চৌধুরী, রজতাভ দত্ত, সুজন মুখোপাধ্যায়, চান্দ্রেয়ী ঘোষ, ঋতব্রত মুখোপাধ্যায় প্রমুখকে। শোনা যাচ্ছে বাদল সরকারের নাটকে তৃপ্তি মিত্র ও শাঁওলি মিত্রের অভিনয় করে আসা চরিত্রে এবার দেখা যাবে গার্গীকে। জানা যাচ্ছে কলকাতা জুড়ে চলবে এই ছবির শুটিং।
এর আগে বাদল সরকারের বল্লভপুরের রূপকথা নাটকটি বড়পর্দায় বিপুল জনপ্রিয়তা পেয়েছিল।পরিচালনা করেছিলেন রুপোলি পর্দার জনপ্রিয় নায়ক অনির্বাণ ভট্টাচার্য। আর তাই এবারও নাট্যপ্রেমী ও সিনেপ্রেমীদের যে নতুন এই ছবি নিয়েও একটা বড় প্রত্যাশার জায়গা রয়েছে তা বলাই বাহুল্য।









