
বাংলাদেশের সিরাজগঞ্জে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ভাঙচুরের ঘটনায় ২ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। বাংলাদেশ সরকার জানিয়েছে, ঘটনাটি স্থানীয় বিবাদ থেকে শুরু হয়েছে। সরকার কবিগুরুর স্মৃতি রক্ষায় সচেতন ও সতর্ক আছে বলে জানানো হয়েছে।
শুক্রবার বাংলাদেশের বিদেশমন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করে এই ঘটনার কথা জানানো হয়েছে। পাশাপাশি স্থানীয় প্রশাসনের তরফে একটি তদন্ত কমিটি তৈরি করা হয়েছে। কবিগুরুর কাছারির বাড়িতে হামলায় আর কারা জড়িত, সেই অনুসন্ধান চালাবে তারা। বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কাছারির বাড়িতে এই ভাঙচুরের নেপথ্যে দায় বচসা। সেখানের নিরাপত্তা রক্ষীদের সঙ্গে সাইকেল রাখার টোকেন নিয়ে চলে বচসা।
তারপর হাতাহাতি। ওই দল নিরাপত্তা রক্ষীকে মারধর করে, পরবর্তীতে চলে ভাঙচুর। অন্যদিকে, বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ভাঙচুরের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিল ভারত। এই ঘটনায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে যথাযথ ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছিলেন ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। বাইট: রণধীর জয়সওয়াল, মুখপাত্র, ভারতীয় বিদেশ মন্ত্রক









