গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International বাংলাদেশে নতুন দল গঠনের চেষ্টা : বিএনপি  

    বাংলাদেশে নতুন দল গঠনের চেষ্টা : বিএনপি  

    0
    130
    ছবি সৌজন্যে : এক্স
    গোয়েন্দা সংস্থার মদতে বাংলাদেশে নতুন রাজনৈতিক দল গঠনের প্রচেষ্টা চলছে বলে অভিযোগ তুলেছে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি।
    সেই সঙ্গে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির আশঙ্কা পরবর্তী নির্বাচনে ওই দলকে ক্ষমতায় আনার জন্য রাষ্ট্রীয় মদতে কারচুপি হতে পারে।একটি কর্মসূচিতে রুহুল কবির রিজভি বলেছেন, কারা নির্বাচিত হবেন, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো যদি তা নির্ধারণ করে দেয়, তাহলে এ আত্মত্যাগের কী দাম থাকবে।বিএনপিকে ভাঙার জন্য মুহাম্মদ ইউনূস সরকারের ভেতরে ক্ষীণ প্রচেষ্টা কাজ করছে কি না, তা নিয়ে জনগণের ভেতরে সন্দেহ দেখা দিয়েছে।শেখ হাসিনার কালাকানুনের বিরুদ্ধে বিএনপি-সহ অনেক দলের আত্মত্যাগ অস্বীকার করা যাবে না। কিন্তু আওয়ামী লীগের তৈরি আইনের সঙ্গে সাইবার সুরক্ষা আইনের কোন পার্থক্য নেই।
    সাইবার সুরক্ষা অধ্যাদেশের যে রুটটি দেখছেন, তাতে ভাল কিছু নেই।