গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Top News বিধায়কদের বাবা-মায়ের নাম নেই ভোটার লিস্টে, ডেপুটি মেয়রেরও

    বিধায়কদের বাবা-মায়ের নাম নেই ভোটার লিস্টে, ডেপুটি মেয়রেরও

    0
    106
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়ার পর এবার বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদারের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। অভিযোগ ২০২২-এ ভোটার তালিকায় স্বপন মজুমদার ও তাঁর বাবা-মায়ের নাম নেই।
    এই বিষয়ে বনগাঁ মহকুমাশাসকের কাছে লিখিত অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। এর আগে বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার বাবা-মায়ের নাম ভোটার তালিকায় নেই বলে অভিযোগ ওঠে। মতুয়া মহাসংঘের তরফে বিধায়ক পদ খারিজের দাবি ওঠে। এরইমধ্যে ভোটার তালিকায় চুঁচুড়া পুরসভার ডেপুটি মেয়রের নাম না থাকায় শোরগোল পড়েছে। ২০০২ সালে ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে কমিশনের তরফে।
    সেই তালিকায় চন্দনগরের ডেপুটি মেয়র অমিত আগরওয়াল এবং তাঁর স্ত্রী ববিতা আগরওয়ালের নাম নেই। যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে।