গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National দিল্লি-কাণ্ড : আট জায়গায় একযোগে এনআইএ হানা

    দিল্লি-কাণ্ড : আট জায়গায় একযোগে এনআইএ হানা

    0
    59
    ছবি সৌজন্যে : সংগৃহীত
    দিল্লির বিস্ফোরণের সঙ্গে যুক্ত হোয়াইট কলার টেরর মডিউলের নেটওয়ার্কের কিনারা পেতে সোমবার সাতসকালে অভিযানে নেমেছে জাতীয় নিরাপত্তা সংস্থা বা এনআইএ।
    জম্মু-কাশ্মীরের পুলওয়ামা, সোপিয়ান এবং কুলগাম জেলার অন্তর্গত আটটি এলাকায় অভিযান চালিয়েছেন তদন্তকারীরা। সর্বভারতীয় সংবাদমাধ্যম একটি প্রতিবেদন অনুযায়ী, সোমবারের অভিযানে শোপিয়ানে স্থিতু মৌলবী ইরফান আহমেদ ওয়াগের বাড়িতেও তল্লাশি চালিয়েছেন তদন্তকারীরা।
    গত অক্টোবর মাসেই গ্রেফতার করা হয়েছিল এই মৌলবীকে। আপাতত এনআইএ -হেফাজতেই রয়েছে সে। তদন্তকারীদের অনুমান, দিল্লি বিস্ফোরণ, এমনকি গোটা দেশজুড়ে তৈরি হওয়া হোয়াইট কলার টেরর নেটওয়ার্কের মাস্টারমাইন্ড এই ব্যক্তি। আহমেদ ওয়াগা ছাড়াও সম্প্রতি শ্রীনগরে জইশ-পোস্টার ছড়ানো আদিল র‌্যাদারের বাড়িতেও তল্লাশি চালিয়েছেন তদন্তকারীরা।