গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International এয়ার অ্যাম্বুল্যান্সে ত্রুটি! খালেদার লন্ডনযাত্রা পিছোল 

    এয়ার অ্যাম্বুল্যান্সে ত্রুটি! খালেদার লন্ডনযাত্রা পিছোল 

    0
    99
    ছবি সৌজন্যে : এক্স
    বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি-র চেয়ারপার্সন খালেদা জিয়ার লন্ডনযাত্রা আরও খানিকটা পিছিয়ে গিয়েছে। উন্নত চিকিৎসার জন্য শুক্রবার তাঁকে লন্ডনে নিয়ে যাওয়ার কথা ছিল।
    কিন্তু এখনও পর্যন্ত যা পরিস্থিতি, রবিবারের আগে খালেদা লন্ডনের উদ্দেশে রওনা হতে পারছেন না। তাঁকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য এয়ার অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করবে কাতার। দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। তারাই এয়ার অ্যাম্বুল্যান্সের আয়োজন করার প্রস্তাব দিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে এয়ার অ্যাম্বুল্যান্সে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।
    ফলে এখনও তা ঢাকায় পৌঁছোতে পারেনি। বিএনপি-র তরফে শুক্রবার সকালে জানানো হয়েছে, যান্ত্রিক সমস্যার কারণে খালেদার এয়ার অ্যাম্বুল্যান্স ঢাকায় পৌঁছোতে পারে শনিবার। তার পর সব ঠিক থাকলে রবিবার প্রবীণ নেত্রীকে নিয়ে লন্ডনের উদ্দেশে তা রওনা হতে পারে। তবে খালেদার শারীরিক অবস্থা কেমন থাকে, তা-ও বিবেচনা করা হবে। যদি তাঁর শরীর বিদেশযাত্রার জন্য উপযোগী থাকে, তবেই এয়ার অ্যাম্বুল্যান্স রওনা দেবে।