গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Lifestyle ঘন ঘন মাথা ব্যথা?

    ঘন ঘন মাথা ব্যথা?

    0
    22
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    মাথা ব্যথা একটি সাধারণ সমস্যা মনে হলেও অনেকের জন্য এটি অসহ্য কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। অনিয়মিত জীবনযাপন ও কিছু অসতর্কতা হুটহাট মাথার যন্ত্রণা বাড়িয়ে দিতে পারে।

    এখন প্রশ্ন হলো,কেন এই সমস্যা হয়, কিভাবে স্বস্তি পাওয়া সম্ভব এবং হুটহাট মাথা ব্যথা বাড়ার সাধারণ কিছু কারণ।উত্তর হলো,অতিরিক্ত উজ্জ্বল আলো বা খুব জোরে শব্দ মাথা ব্যথার অন্যতম প্রধান কারণ। পাশাপাশি,খালি পেটে থাকা,দীর্ঘক্ষণ না খেয়ে থাকলে গ্যাস্ট্রিকের সমস্যা হয়, যা থেকে তীব্র মাথা ব্যথা শুরু হতে পারে। অন্যদিকে, নিদ্রাহীনতা, প্রতিদিন পর্যাপ্ত ঘুম,৭-৮ ঘণ্টা না হলে শরীর ক্লান্ত থাকে এবং মাথা ঝিমঝিম করে। সেইসঙ্গে, যাদর সাইনাস বা মাইগ্রেনের সমস্যা আছে, রোদে বের হলে তাদের যন্ত্রণা অনেক বেড়ে যায়।এছাড়া, সর্দি লাগার ধাত থাকলে কফ জমে মাথা ভার হয়ে থাকে এবং ব্যথা হয়।

    এই অবস্থায় মাথা ব্যথা কমাতে,মাথা ধরলে আলো এবং শব্দ থেকে দূরে কোনো শান্ত ও অন্ধকার ঘরে বিশ্রাম নিন।সেইসঙ্গে, সময়মতো খাবার খাওয়ার অভ্যাস করুন যেন পেটে গ্যাস না হয়। আর রোদ থেকে সুরক্ষার জন্যে বাইরে বের হওয়ার সময় ছাতা বা সানগ্লাস ব্যবহার করুন। আর শেষে,ঘন ঘন ব্যথা হলে নিজে নিজে ব্যথানাশক ওষুধ না খেয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।