
আরিয়াদহের দুষ্কৃতী জয়ন্ত সিংয়ের অট্টালিকা ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। গত বছর মা-ছেলেকে মারধরের ঘটনায় গ্রেফতার করা হয়েছিল জয়ন্তকে।
এরপরেই জয়ন্ত সিংয়ের একের পর এক কীর্তি সামনে আসে। তৃণমূল কর্মী জয়ন্ত সিং আর তার গ্যাংয়ের অত্যাচারের একের পর এক ভিডিও সামনে আসে। আড়িয়াদহের তালতলা স্পোটিং ক্লাবে হাত পা বেঁধে একজনকে মারধরের ভিডিও ভাইরাল হয়। তখনই জানা যায় আড়িয়াদহের মৌসুমী মোড়ের কাছে প্রতাপ রুদ্র লেনে জমি দখল করে ও পুকুরের একাংশ ভরাট করে প্রাসাদোপম বাড়ি বানাচ্ছিলেন জয়ন্ত সিং।
ওই বাড়ি সম্পর্কে কোনও নথি বা তথ্য পুরসভার কাছে নেই। ভূমি এবং ভূমি সংস্কার দফতরের রেকর্ড থেকে জানা যায় ওই জমিটি জমিটি দিলীপ মুখোপাধ্যায় নামে এক ব্যক্তির।






