
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকাণ্ডকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইরানে আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলা ও পরবর্তী পাল্টা হামলার প্রেক্ষাপটে প্রতিক্রিয়া জানিয়ে তিনি এই মন্তব্য করেছেন।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাস এ তথ্য জানিয়েছে। পুতিন বলেছেন, খামেনির মৃত্যু এমন একটি হত্যাকাণ্ড, যা মানবিক নৈতিকতা ও আন্তর্জাতিক আইনের সব নিয়ম লঙ্ঘন করেছে।
অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মন্তব্য করেছেন যে, ইরানে আমেরিকা ও ইজরাইলের সাম্প্রতিক সামরিক অভিযান দেশটির সাধারণ মানুষের জন্য সন্ত্রাসী শাসন থেকে মুক্তি পাওয়ার একটি ঐতিহাসিক সুযোগ।









