
বাংলা ভাষা ও বাঙালিদের নিয়ে আন্দোলন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কফিনে শেষ পেরেক পুঁতেছেন।
কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে এমনটাই দাবি করেছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টচার্য। তিনি আরও বলেছেন, পশ্চিমবঙ্গের যে সমস্ত পরিযায়ী শ্রমিক রা বাইরে কাজ কর্ম করতে যান, এই সমস্ত নাটক করে তাঁদের সর্বনাশ করেছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এ রাজ্যের শিক্ষিত যুবক-যুবতীরা যাঁরা দেশের বিভিন্ন রাজ্যে ছোটোখাটো কাজ করেন, তাঁদের অদূর ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দিচ্ছেন মুখ্যমন্ত্রী।
শমীকের মন্তব্য, বাঙালির শেষ সর্বনাশটা শেষ কফিনে পেরেক টা কার্যত নাটক করে পুঁতে দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।








