গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International ন্যাটো সম্পূর্ণ ব্যর্থ : ট্রাম্প

    ন্যাটো সম্পূর্ণ ব্যর্থ : ট্রাম্প

    0
    12
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট-ন্যাটোকে আবারও কটাক্ষ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান যুদ্ধে ন্যাটোর নিস্ক্রিয়তা উল্লেখ করে তিনি বলেছেন, এটি প্রমাণ হয়েছে, আমেরিকার প্রয়োজনে তারা একেবারেই নিষ্ফল ও ব্যর্থ।

     

    জোটটির বর্তমান অবস্থানকে একটি ডোনার সঙ্গে তুলনা করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, নির্বাচনে ইতোমধ্যে বিজয়ী হওয়ার পর তারা রাজনৈতিক প্রচারে অবদান রাখার চেষ্টা করছে।তিনি বলেছেন, আমার বিজয়ের পর প্রচারণায় অবদানের বিষয়টি আমি যেমন গণ্য করবো না, তেমনই ন্যাটো, আমরা জেতার পরে, এটিও গণ্য হবে না।আমেরিকার অ্যারিজোনায় বক্তব্য দেওয়ার সময় ন্যাটোকে নিয়ে এসব কথা বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

     

    তবে তেহরানের সাথে আমেরিকার লেনদেন শতভাগ সম্পন্ন না হওয়া পর্যন্ত মার্কিন নৌ অবরোধ বহাল থাকবে।ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার শনিবার হরমুজ প্রণালীতে বাণিজ্যিক শিপিংকে আশ্বস্ত করতে এবং মাইন অপসারণ সমর্থনে একটি ‘বহুজাতিক মিশন’ ঘোষণা করেছেন।