
মানবপাচার মামলায় পেট্রাপোল, মধ্যমগ্রামে অভিযান চালালো এনআইএ। শনিবার সকালে মানবপাচার মামলার এনআইএ-র ওড়িশার একটি দল, বেঙ্গল এসটিএফ যৌথভাবে হানা দেয় বনগাঁর জয়ন্তীপুরে মুদ্রা বিনিয়ম ব্যবসায়ী আমির আলি শেখের বাড়িতে হানা দেয়।
পাশাপাশি মধ্যমগ্রামে এক মহিলার বাড়িতেও তল্লাশি চালায়। ওড়িশার উদ্ধার হওয়া নাবালিকা উদ্ধারের পর জানা যায় তাঁকে বাংলাদেশ থেকে ফসলিয়ে এদেশে নিয়ে আসা হয়েছে এবং যৌন নির্যাতন করা হয়েছে। ২০২৫-র মার্চে এই মামলার তদন্তভার গ্রহণ করে এনআইএ।
কিভাবে বাংলাদেশ থেকে ভারতবর্ষে পাচার চক্র চালানো হয় তারই তদন্তে শনিবার ওড়িশার এনআইএ দলটি বনগাঁর পেট্রাপোল এবং মধ্যমগ্রামে হানা দিয়েছে।








