
রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে পশ্চিমবঙ্গে এনআরসি কার্যকরের দাবিতে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে হাইকোর্টে। মঙ্গলবার বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ এই মামলা গ্রহণ করেছে।
আদালত রাজ্য সরকারের কাছে জানতে চেয়েছে এর আগে এনআরসি বিষয়ক কোনও মামলা দায়ের হয়েছে কিনা। এই মামলার শুনানি হতে পারে শুক্রবার। মামলাকারীদের অভিযোগ প্রতিবেশী দেশ থেকে অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গে ঢুকছে। বিশেষ করে রোহিঙ্গা অনুপ্রবেশ উল্লেখযোগ্য হারে বেড়েছে। এর জেরে আইনশৃঙ্খলার পরিস্থিতির অবনতি ঘটছে বলে অভিযোগ। বিষয়টি নিয়ে আক্রমণ করেছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। তিনি বলেছেন ভোট ব্যাঙ্কের জন্য ভুয়ো পরিচয়পত্র বানাবে তৃণমূল আর বিজেপি আঙুল চুষবে।
স্বচ্ছ নির্বাচনের জন্য যা যা করা প্রয়োজন সবটাই করবে কমিশন। তাঁর কথায় অবিজেপি শাসিত রাজ্য তামিলনাডু, পাঞ্জাবেও তো অনুপ্রবেশকারীদের আটক করছে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অসুবিধে কোথায়।








