গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National বিহারে পুণ্যার্থীদের পিষল গাড়ি, মৃত ৬

    বিহারে পুণ্যার্থীদের পিষল গাড়ি, মৃত ৬

    0
    153

    বিহারের বাঁকায় স্করপিও-র ধাক্কায় মৃত্যু হয়েছে ৬ পুণ্যার্থীর। পাশাপাশি জখম হয়েছেন বেশ কয়েজন। জানা গিয়েছে , সুলতানগঞ্জ থেকে গঙ্গাজল নিয়ে কয়েজন পুন্যার্থী কানওয়ারিয়ারা জস্ত গৌড় নাথ মহাদেব মন্দিরে যাচ্ছিলেন।

    আচমকাই একটি গাড়ি পিষে মেরেছে ওই পূণ্যার্থীদের। পূর্ণার্থীদের দলকে চাপা দিয়ে ঘটনাস্থল থেকে গাড়ি নিযে চম্পট দিয়েছে চালক। ঘটনাস্থলেই ৪জনের মৃত্যু হয়েছে। বাকি আহতদের স্থানীয়রা হাসপাতালে ভর্তি করালে সেখানে শনিবার সকালে আরও ২জনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।

    দুর্ঘটনার পর বিক্ষুব্ধ গ্রামবাসীরা পুলিশের একটি গাড়িতে আগুন লাগিয়েছে বলে জানা গিয়েছে। মৃতদেহগুলো মযনাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গোটা ঘটনা জানতে ও চালকের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।

    ছবি  সৌজন্যে : এক্স