গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk অভিনেতা দর্শনের বিরুদ্ধে চার্জশিট, ২০০ নথি

    অভিনেতা দর্শনের বিরুদ্ধে চার্জশিট, ২০০ নথি

    0
    124
    Charge sheet against actor Darshan 200 documents
    Charge sheet against actor Darshan 200 documents
    অটোচালককে খুনের অভিযোগে কন্নড় অভিনেতা দর্শন থুগুদীপার বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। পুলিশ এই মামলায় ঘটনার সঙ্গে জড়িত ২০০টি প্রমাণ সংগ্রহ করেছে।
    তালিকায় রয়েছে দর্শন থুগুদীপা ও অন্য অভিযুক্তদের রক্তে ভেজা জামার ফরেন্সিক রিপোর্ট। পাশাপাশি অপরাধস্থলের ছবি এবং সিসিটিভি ফুটেজও সংগ্রহ করেছে পুলিশ। ফরেন্সিক প্রমাণের তালিকায় রয়েছে অভিনেত্রী পবিত্রা গৌড়ার জুতো থেকে পাওয়া রক্তের দাগও। ৯ জুন বেঙ্গালুরুতে একটি উড়ালপুলের কাছে উদ্ধার হয়েছিল পেশায় অটোচালক রেণুকাস্বামীর দেহ। পুলিশ সূত্রে খবর, দর্শন থুগুদীপার বান্ধবী অভিনেত্রী পবিত্রা গৌড়াকে আপত্তিকর মেসেজ পাঠিয়েছিলেন তিনি। অভিযোগ, এরপরই  অভিনেতার নির্দেশে একদল দুষ্কৃতী ওই অটোচালককে অপহরণ করে খুন করেছিল। ওই ঘটনার তদন্তে দর্শন থুগুদীপা ও পবিত্রা গৌড়া-সহ এখনও পর্যন্ত ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।