গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home East Medinipur রথের আগেই বহরমপুরে দিঘার জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ

    রথের আগেই বহরমপুরে দিঘার জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ

    0
    305
    ছবি সৌজন্যে : নিজস্ব
    রথের আগেই বহরমপুরে শুরু হয়েছে দিঘার জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ। মুর্শিদাবাদের বহরমপুরের ভাকুড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের চুঁয়াপুরে একটি রেশন দোকানের মাধ্যমে প্রসাদ বিতরণ করা হয়েছে।
    প্রসাদি হিসেবে প্যাকেটে রয়েছে একটা করে গজা, প্যারা। দিঘার জগন্নাথ দেবের একটি ছবিও রয়েছে তাতে। রেশন কার্ড দেখিয়ে মিলছে জগন্নাথ দেবের প্রসাদ।
    এই কর্মসূচিতে উপস্থিতি ছিলেন ভাকুড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিপ্লব কুণ্ডু সহ অন্যান্য তৃণমূল কর্মীরা। রেশন দোকানের মালিক বিশ্বপ্রিয় গোপ জানিয়েছেন আপাতত ১৬শ প্রসাদের প্যাকেট এসে পৌঁছেছে।