গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Sports ই পি এলে সেমি-অটোমেটেড অফসাইড প্রযুক্তি

    ই পি এলে সেমি-অটোমেটেড অফসাইড প্রযুক্তি

    0
    92
    ছবি সৌজন্যে : এক্স

    ইংলিশ প্রিমিয়ার লিগে সেমি-অটোমেটেড অফসাইড প্রযুক্তি চালু হতে যাচ্ছে। ১২ এপ্রিল প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি বনাম ক্রিস্টাল প্যালেস ম্যাচে প্রথমবার দেখা যাবে এই প্রযুক্তি।

    প্রিমিয়ার লিগে প্রি-লাইভ পরীক্ষার পর এবং মার্চে এফএ কাপের পঞ্চম রাউন্ডের আটটি ম্যাচের মধ্যে সাতটিতে এই সিস্টেমটির সফল পরীক্ষার পর এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।বলা হচ্ছে,সেমি-অটোমেটেড অফসাইড প্রযুক্তি কর্মকর্তাদের জন্য কঠিন অফসাইড সিদ্ধান্ত সহজতর করার জন্য ডিজাইন করা হয়েছে।এটি অফসাইড সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় কিছু গুরুত্বপূর্ণ উপাদান স্বয়ংক্রিয় করে ভিডিও সহকারী রেফারিকে,ভিএআর সাহায্য করবে। প্রিমিয়ার লিগ কতৃপক্ষ জানিয়েছে যে, এটি অফসাইড সিদ্ধান্ত গ্রহণের গতি, দক্ষতা এবং সামঞ্জস্যতা বৃদ্ধি করবে।

    এই প্রযুক্তি প্রথম ব্যবহার করা হয়েছিল ২০২২ সালের কাতার বিশ্বকাপে।পরবর্তীতে সিরি এ, লা লিগা এবং চ্যাম্পিয়নস লিগেও এই প্রযুক্তি ব্যবহৃত হয়েছে।