
বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং সম্প্রতি নেপালে জনরোষ সরকারকে উৎখাত করতে বাধ্য করেছে। তাই শক্তিশালী দেশ গঠনের মূল স্তম্ভ হল দেশে একটি শক্তিশালী সরকারের প্রয়োজন।
রাষ্ট্রীয় একতা দিবসে বক্তৃতা দেওয়ার সময় এমনটাই বলেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। তাঁর কথায়, সরকার যদি ভঙ্গুর হয়, তাহলে দেশও সেইভাবেই চলবে। ঠিক উল্টোদিকে মজবুত সরকারকে দেশকে এগিয়ে নিয়ে যাবে।
পৃথিবীর বিভিন্ন রাজতন্ত্র, একনায়কতন্ত্র শক্তিশালী সরকারের অভাবেই ভেঙে পড়েছে বলে দাবি করেছেন অজিত ডোভাল। সরকার বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে কাজ করে থাকে। জনগণই ওই সমস্ত প্রতিষ্ঠানের মূলে রয়েছে বলেও জানিয়েছেন তিনি।









