
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের নতুন প্রধান হিসেবে মোহাম্মদ বাঘের জোলঘাদরকে নিয়োগ করা হয়েছে। ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ের উদ্ধৃতি দিয়ে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, মোহাম্মদ বাঘের জোলঘাদরকে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের,জাতীয় নিরাপত্তা পরিষদের নতুন প্রধান হিসেবে মনোনীত করা হয়েছে। জোলঘাদর বিদায়ী প্রধান আলী লারিজানির স্থলাভিষিক্ত হলেন। যিনি গত সপ্তাহে ইসরায়েলি হামলায় হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন।









