
আমেরিকার সদ্যনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করতে চেয়েছিল ইরান। এমনই দাবি করেছে মার্কিন প্রশাসন।
ফারহাদ শাকেরি নামে এক ইরানি গ্রেফতার হওয়ার পর থেকেই সেই দাবি আরও জোরালো হয়েছে। পুলিশের দাবি, ধৃত ব্যক্তি জেরায় স্বীকার করেছেন যে, ৭ অক্টোবর ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার ছক কষা হয়েছিল। আর এই অভিযোগ উঠেছে ইরানের রিভোলিউশনারি গার্ড-এর বিরুদ্ধে। আমেরিকার প্রশাসনের তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, ফারহাদ শাকেরিকে জেরা করে জানা গিয়েছে যে, ডোনাল্ড ট্রাম্পের উপর প্রাণঘাতী হামলা করার জন্য তাঁকে সময় বেঁধে দিয়েছিল আইআরজিসি। কিন্তু আইআরজিসির বেঁধে দেওয়া সেই সময়ে ডোনাল্ড ট্রাম্পের উপর হামলা চালাতে রাজি ছিলেন না ফারহাদ শাকেরি। হামলার দিন হিসাবে আইআরজিসি ৭ অক্টোবরকে বেছেছিল বলেও ওই বিবৃতিতে দাবি করা হয়েছে।অ্যাটর্নি জেনারেল মেরিক বি গারল্যান্ড ফারহাদ শাকেরিকে বড় সম্পদ বলে উল্লেখ করেছেন।
আমেরিকার গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের অধিকর্তা ক্রিস্টোফার রে-র দাবি, আমেরিকার নাগরিকদের উপর বারবার হামলার চেষ্টা চালাচ্ছে ইরান।
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া









