গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National জল জীবন মিশনেও বঞ্চিত বাংলা! মন্ত্রীর দফতরে তৃণমূল

    জল জীবন মিশনেও বঞ্চিত বাংলা! মন্ত্রীর দফতরে তৃণমূল

    0
    83
    ছবি সৌজন্যে : সংগৃহীত
    একশো দিনের কাজ, সড়ক, সর্বশিক্ষা অভিযান, আবাস যোজনার পর তালিকায় যুক্ত হয়েছে জল জীবন মিশন প্রকল্প!
    তৃণমূল কংগ্রেসের দাবি, এই প্রকল্পে কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া ২ হাজার ৫২৫ কোটি টাকা। সেই বকেয়া মেটানোর দাবিতে, জলশক্তি মন্ত্রকের মন্ত্রী চন্দ্রকান্ত রঘুনাথ পাতিলের সঙ্গে দেখা করেছে তৃণমূল সাংসদদের প্রতিনিধি দল। আলোচনা ফলপ্রসূ হয়েছে জানিয়েও, কবে টাকা মিলবে তা মন্ত্রী জানাতে পারেননি বলে দাবি করেছেন তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়। বুধবার বকেয়া মেটানোর দাবিতে, কেন্দ্রীয় মন্ত্রী সিআর পাতিলের সঙ্গে তাঁর দফতরে দেখা করেছেন তৃণমূল সাংসদের ১০ জনের প্রতিনিধি দল।
    চিঠি দিয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে জানানো হয়, জল জীবন মিশন প্রকল্পে বাংলার ২,৫২৫ কোটি টাকা বকেয়া রয়েছে। তৃণমূলের অভিযোগ, ২০২৪ সালের অগাস্ট মাসের পর থেকে এই প্রকল্পের টাকা বন্ধ রেখেছে কেন্দ্র সরকার।