
ইরান সরকারকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ইরান যে শত শত রাজনৈতিক বন্দির ফাঁসি কার্যকর করা থেকে বিরত হয়েছে, সেটিকে তিনি সম্মান জানান।
হোয়াইট হাউস ছাড়ার সময় সাংবাদিকদের প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইরান ৮০০ জনেরও বেশি মানুষের ফাঁসি বাতিল করেছে। তারা যে ফাঁসিগুলো বাতিল করেছে, সেটার প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে।রিপাবলিকান প্রেসিডেন্ট নিজের সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিত দেন যে, ইরানে ৮০০ জনের বেশি মানুষকে ফাঁসি দেওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু এখন তা আর কার্যকর করা হবে না। ইরান সরকারের প্রতি এই অস্বাভাবিক ধন্যবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ধন্যবাদ।
এই মন্তব্য এসেছে এমন এক সময়ে, যখন প্রেসিডেন্ট ট্রাম্প কয়েক দিন ধরেই ইঙ্গিত দিচ্ছিলেন যে ইরানে ব্যাপক বিক্ষোভের সময় যদি সরকার গণহত্যা বা গণফাঁসি চালায়, তাহলে আমেরিকা সামরিক হামলা চালাতে পারে। তবে বর্তমানে সেই বিক্ষোভ অনেকটাই স্তিমিত।প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে বিশেষভাবে জানতে চাওয়া হয়, আরব ও ইসরায়েলি কর্মকর্তারা কি তাকে ইরানে হামলার চিন্তা থেকে সরে আসতে প্রভাবিত করেছেন।









