গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Newsdesk কাজে ফিরুন, প্রয়োজনে আলোচনা, জুনিয়র ডাক্তারদের মুখ্যমন্ত্রী

    কাজে ফিরুন, প্রয়োজনে আলোচনা, জুনিয়র ডাক্তারদের মুখ্যমন্ত্রী

    0
    161
    জুনিয়র ডাক্তারদের দাবি তো মেনেই নেওয়া হয়েছে, তাও কেন কাজে ফিরছেন না প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টও জুনিয়র ডাক্তারদের মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে ডাক্তারদের কাজে ফিরতে নির্দেশ দিয়েছে।
    সুপ্রিম নির্দেশের পরেই নবান্নে প্রসানিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী বলেছেন কারও কিছু বলার থাকলে তাঁর কাছে আসতেই পারেন। তিনি আরও বলেছেন স্বাস্থ্যভবনে গিয়ে ৪ টে দাবি জানিযেিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা । আর জি করের প্রিন্সিপাল, সুপার, চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের হেড এবং অ্যাসিস্ট্যান্ট সুপারের অপসারণের দাবি জানিয়েছিলেন। সেদিনই দাবি মেনে তাঁদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। তার পরেও কর্মবিরতি চলছে। হাসপাতালে প্রায় ৭০ হাজার রোগীকে ভর্তিই নেওয়া হয়নি। ৭ হাজারেরও বেশি পূর্ব পরিকল্পিত অপারেশন সম্ভব হয়নি। হাসাপাতালে চিকিৎসা না পেয়ে বাড়ি ফিরে কতজনের মৃত্যু হয়েছে সে বিষয়ে ব্লক স্তর থেকে খোঁজ নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। হাসপাতালে নিরাপত্তার জন্য পুলিশকে টাস্ক ফোর্স তৈরি করতে বলেছেন। রেস্ট রুম থেকে ওয়াশ রুম করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রত্যেক হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদে সংশ্লিষ্ট হাসপাতালের অধ্যক্ষই যাতে থাকেন সেই পরামর্শও দিয়েছেন ।