
প্রচারে বেরিয়ে সারপ্রাইজ পেলেন যাদবপুরের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য্য । রবিবার ভাঙড়ের বামনঘাটায় প্রচারের মাঝেই দলীয় কর্মীদের আনা কেক কেটে জন্মদিন পালন করেছেন তিনি।
কেকের ওপরেও ছিল কাস্তে হাতুড়ি। জন্মদিনের শুভেচ্ছা সহ কেকের ওপর লেখা ছিল যাদবপুরে এবার সৃজন। এদিকে যাদবপুরে সৃজনের প্রতিদ্বন্দ্বী তণমূল প্রার্থী সায়নী ঘোষও রামনগরে প্রচারে ছিলেন। এদিকে বর্ণাঢ্য শোভাযাত্রায় রবিবাসরীয় প্রচারে ছিলেন প্রতিমা মণ্ডল। রবিবার ক্যানিং পশ্চিমের খিরিশতলা থেকে বহিরবেনা পর্যন্ত মিছিল করেছেন প্রতিমা। তাঁর সঙ্গে ছিলেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস।









