গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata টেকনিসিয়ানদের সন্ধে ৭টার ডেডলাইন পরিচালকদের

    টেকনিসিয়ানদের সন্ধে ৭টার ডেডলাইন পরিচালকদের

    0
    111
    ছবি সৌজন্যে : নিজস্ব

    টালিগঞ্জে অচলাবস্থা কাটাতে বৈঠকেও মিলল না সমাধান। টেকনিসিয়ানদের সন্ধে ৭ টার ডেডলাইন বেবে দিয়েছেন পরিচালকরা।

    সন্ধে ৭ টার মধ্যে সৃজিত রায়ের সেটের কাজ শুরু না হলে কড়া সিদ্ধান্তের পথে হাঁটবেন বলে কার্যত হুঁশিয়ারি দিয়ে রেখেছেন পরিচালকরা। বৃহস্পতিবার সন্ধের পর পরবর্তী সিদ্ধান্ত নিয়ে আলোচনায় বসবেন ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন। ৩-৪ দিন ধরে অসমাপ্ত অবস্থাতেই পরে রয়েছে পরিচালক সৃজিত রায়ের সিরিয়ালের সেট। এখনও কাজ শুরু হয়নি। বুধবার বিরোধ সরিয়ে রেখে টেকনিসিয়ানদের কাজে ফেরার জন্য আর্জি জানিয়েছিলেন পরিচালকদের একটা বড় অংশ। কিন্তু তারপরেও টেকনিসিয়ানদের তরফে এখনও সে অর্থে কোনও সাড়া মেলেনি। পরিচালক সৃজিত রায়ের নতুন ধারাবাহিকের সেট তৈরির কাজ বিনা নোটিসে বন্ধ করে দিয়েছে আর্টস সেটিং গিল্ড। তাঁদের অভিযোগ টেকনিশিয়ান এবং ফেডারেশনের বিরুদ্ধে কথা বলেছিলেন পরিচালক সৃজিত রায়। তাই তাঁর বিরুদ্ধে এই পদক্ষেপ বলে খবর।

    এর আগে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় কিংবা প্রযোজক পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়ের ক্ষেত্রেও একইরকম অবস্থা হয়েছিল।