চূড়ান্ত ভোটার তালিকা বেরলেও এখনও ৬০ লাখ ভোটার বিবেচনাধীন। তারমধ্যেই পশ্চিমবঙ্গে ২ দফায় ভোটের ঘোষণা করেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। পশ্চিমবঙ্গের মোট ২৯৪ বিধানসভা আসনের মধ্যে ২৩ এপ্রিল বৃহস্পতিবার প্রথম দফা এবং ২৯ এপ্রিল বুধবার দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হবে। প্রথম দফায় ১৫২ আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২ আসনে ভোটগ্রহণ করা হবে। পশ্চিমবঙ্গ সহ ৫ রাজ্যের ফল ঘোষণা হবে ৪ মে। ২০২১-এ ৮ দফায় ভোট হয়েছিল পশ্চিমবঙ্গে।
গ্রাম থেকে শহর
News & Much More









