গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk পাওনা টাকা আদায়ে দেওরের দোকানের সামনে ধর্নায় বৌদি  

    পাওনা টাকা আদায়ে দেওরের দোকানের সামনে ধর্নায় বৌদি  

    0
    5718
    পাওনা টাকা আদায় করতে চারদিন ধরে দেওরের দোকানের সামনে ধর্নায় বৌদি। ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে নদিয়ার করিমপুরের মহিষবাথান এলাকায়।
    মহিষবাথানের বাসিন্দা পিয়ালী চক্রবর্তীর দাবি, তাঁর দেওর অভিজিৎ চক্রবর্তী কয়েক বছর আগে তাঁর কাছ থেকে প্রায় ১৫ লক্ষ টাকা ধার নিয়েছিলেন। কিন্তু সেই টাকা ফেরত চাইতেই শুরু হয় টালবাহানা। বার বার টাকা চেয়ে নিরাশ হতে হয়েছে তাঁকে। কোনও রাস্তা না পেয়ে দেওরের ওষুধের দোকানের সামনে বিছানা, বালিশ পেতে ও প্ল্যাকার্ড হাতে নিয়ে তিনি ধর্নায় বসেছেন। অন্যদিকে, দেওর দোকানে বসে বৌদির ধর্না নিয়ে কোনও মন্তব্য করতে চাননি।আশপাশের লোকজন জমছে। চার দিন ধরে বিছানা পেতে এক জন মহিলা এ ভাবে শুয়ে কেন, জানতে এসে প্ল্যাকার্ডে চোখ যাচ্ছে তাঁদের। চার দিন ধরে মহিলা ধর্নায় রয়েছেন দেখে খোঁজখবর করছে করিমপুর থানার পুলিশ।