কেউ বেললেন রুটি, কেউ দিলেন পুজো। রবিবাসরীয় প্রচারে জমজমাট তৃণমূলের প্রচার। নদিয়ার করিমপুরে জোংড়াদহ কালীমন্দিরে পুজো দিয়ে রবিবাসরীয় প্রচার সেরেছেন তৃণমূলের অভিনেতা প্রার্থী সোহম চক্রবর্তী। শনিবার রাতেই সোহম করিমপুরে পৌঁছে গিয়েছিলেন। সেখানে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে বৈঠক করেন। এরপর রবিবার সকাল থেকেই প্রচারে নেমে পড়েন তিনি। এলাকায় বাইক র্যালিও করেছেন সোহম চক্রবর্তী। ভাঙড়ে সওকত মোল্লার সমর্থনে প্রচার করেছেন তৃণমূলের অভিনেত্রী সাংসদ সায়নী ঘোষ।






