গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International লেবাননে ইজরায়েলের হানায় নিহত ২৫০

    লেবাননে ইজরায়েলের হানায় নিহত ২৫০

    0
    15
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
    আমেরিকা-ইরানের মধ্যে দু’সপ্তাহ যুদ্ধবিরতি হলেও পশ্চিম এশিয়ায় অস্থিরতা বন্ধ হচ্ছে না। পশ্চিম এশিয়ার অপর প্রান্তে, লেবাননে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েল। ইজরায়েলি হানায় গত ২৪ ঘণ্টায় লেবাননে ২৫০-এর বেশি নিহত হয়েছেন।
    জখম হয়েছেন হাজারের বেশি। সবচেয়ে বেশি হতাহতের খবর মিলেছে লেবাননের রাজধানী বেইরুটে। এই হামলার প্রতিবাদে হরমুজ প্রণালী ফের অবরুদ্ধ করে দিয়েছে ইরান। তা নিয়ে বিপাকে পড়েছে আমেরিকাও।
    আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এই জলপথ অবিলম্বে খুলে দেওয়ার দাবি জানিয়েছে হোয়াইট হাউস। উদ্ভূত পরিস্থিতিতে পশ্চিম এশিয়ায় শান্তি ফিরবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এত দিন ইরান এবং উপসাগরীয় অঞ্চলই ছিল সংঘর্ষের কেন্দ্রবিন্দু। এখন সেই কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে লেবানন। পশ্চিম এশিয়ার এই দেশটিতে দীর্ঘ দিন ধরে সক্রিয় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লা, বিশেষ করে লেবাননের দক্ষিণ প্রান্তে। ইরান-ইজরায়েল উত্তেজনা তীব্র হওয়ার আগেই এই সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে ইজরায়েলের যুদ্ধ চলছে।